২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও পিক আপ ভ্যানের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার ভোরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় নিহত মো. সাইদুল ইসলাম (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার পশ্চিম মনিপুরা গ্রামের বাসিন্দা।

মাওনা মহাসড়ক থানার ওসি সানোয়ার হোসেন জানান, মাস্টারবাড়ি এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোর পৌণে ৫টার দিকে ময়মনসিংহগামী কাঁচামাল ভর্তি পিক আপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের পাশে থাকা ব্যবসায়ী সাইদুল ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পিক-আপ চালক পালিয়ে গেছে। সাইদুলের লাশ উদ্ধার করে মাওনা মহাসড়ক থানায় নেয়া হয়েছে বলেও ওসি জানান।