শ্যামপুরে পেট্রোল বোমায় নারী দগ্ধ
বিরোধীদলের অবরোধ কর্মসূচি শুরুর আগের সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এক নারী দগ্ধ হয়েছেন।
তার নাম জাহানারা বেগম (৫০)।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার শরীরের ২৭ ভাগ পুড়ে গেছে।”
জাহানারার বাড়ি পুরান ঢাকার ঢালকানগরে নেসারিয়া মাদ্রাসার পাশে।
মোজাম্মেল হক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহানারা ব্যাটারি চালিত অটোরিকশা করে শ্যামপুরের ওয়াসার মোড়ের মেয়ের বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন।
শ্যামপুর লাল মসজিদের সামনে অটোরিকশাটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে রিকশাটিতে আগুন ধরে গেলে তিনি দগ্ধ হন।
