২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়েস্তাগঞ্জে ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনায় নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের মানিক মিয়া (৭০) এবং নিহতের শ্যালক কোণাগাঁও জারুলিয়া গ্রামের শানু মিয়া (৩০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, মানিক মিয়া ও শানু মিয়া মোটরসাইকেলে চুনারুঘাট থেকে মাধবপুর যাচ্ছিলেন।

বেলা সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থানার কাছে ঢাকা থেকে সিলেটগামী একটি মাছ বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং এ দুজন আহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।

বেলা ২টার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।