২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে খোকা, রিমান্ডের আবেদন

বাসে অগ্নিসংযোগের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে মোট ২০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার হাকিম আদালতে নেয়া হয়েছে।    

মহানগর হাকিম এমএ সালামের আদালতে খোকার রিমান্ড শুনানি হবে বলে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু জানিয়েছেন।

তিনি জানান, পেট্রোল বোমা ছুড়ে বাসে আগুন দেয়ার দুটি ঘটনায় শাহবাগ ও রমনা থানার মামলায় পুলিশ খোকাকে ১০ দিন করে মোট ২০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে।

পুরনো খবর:

খোকা গ্রেপ্তার শাহবাগের মামলায়
মালিবাগের মামলায় ফখরুলরা আসামি
বাসে বোমা: বিএনপির শীর্ষ নেতারা আসামি