খোকা গ্রেপ্তার শাহবাগের মামলায়
অবরোধে শাহবাগে বাসে অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদেক হোসেন খোকাকে শাহবাগে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
“তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে সোপর্দ করার হচ্ছে।”
তবে খোকাকে এখনো হস্তান্তর করা হয়নি বলে পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে খোকাকে ধরে নিয়ে যায় বলে তার সহকারী মনিরুল ইসলাম জানিয়েছিলেন।
ফাইল ছবি
অবরোধে শাহবাগের ঘটনা ছাড়াও মালিবাগ ও মাতুয়াইলে বাসে অগ্নিসংযোগের মামলায় খোকাকে আসামি করে পুলিশ।
এর মধ্যে শাহবাগ ও মালিবাগের অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকেও আসামি করা হয়েছে।
