২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশায় আগুনে চালক দগ্ধ

দ্বিতীয় দফায় ছয় দিনের অবরোধের শেষ দিনে চট্টগ্রামে একটি অটোরিকশায় আগুনে চালক দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনায় আহত চালক খোরশেদকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চাঁদগাঁও থানার ওসি আবদুর রউফ বলেন, সকালে একদল দুর্বৃত্ত ওই এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় ভেতরে থাকা চালকের গায়ে লাগে আগুন। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।

স্থানীয়রা আগুন নিভিয়ে চালককে হাসপাতালে পাঠায়।