২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

বুধবার বিকালে উপজেলার আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোস্তফা কামাল (২৪)। তিনি বোয়ালখালী থানাধীন চরণদ্বীপ এলাকার আহম্মদ মিয়া মাস্টারের বাড়ির বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক মোস্তফা কামালকে চাপা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।