দপ্তর পেলেন প্রধানমন্ত্রীর ৪ উপদেষ্টা
নিয়োগের বেশ কয়েক দিন পর প্রধানমন্ত্রীর চারজন উপদেষ্টা দপ্তর পেয়েছেন।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে আদেশ জারি করে।
এদের মধ্যে শফিক আহমেদকে আইন বিষয়ক, দিলীপ বড়ুয়াকে কৃষি, শিল্প ও সমাজকল্যাণ, আনোয়ার হোসেন মঞ্জুকে নৌ পরিবহন এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।
আর জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে পেয়েছেন স্বাস্থ্য ও নারী উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব।
গত ১৮ নভেম্বর নতুন আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বাবলু।
২১ নভেম্বর আগের মন্ত্রিসভার সদস্য শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়ার পদত্যাগপত্র গ্রহণ করে তাদেরকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয়।
অন্যদিকে ২৪ নভেম্বর আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পান।
