বিএনপির আল্টিমেটাম প্রসঙ্গে ‘নিশ্চুপ’ সিইসি
তফসিল স্থগিতে প্রধান বিরোধী দলের আল্টিমেটাম নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন।
বুধবার সন্ধ্যায় ইসি কার্যালয় থেকে বোরোনোর সময় সাংবাদিকরা সিইসির কাছে ওই বিষয়ে জানতে চান। তবে তিনি তা এড়িয়ে যান।
প্রধান দুই দলকে সমঝোতায় পৌঁছার আহ্বান জানালেও মঙ্গলবার সিইসি বলেন, সময়ও দ্রুত ফুরিয়ে যাচ্ছে।অন্যদিকে বৃহস্পতিবারের মধ্যে তফসিল স্থগিত করার দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেয় বিএনপি।
বুধবার অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক বার্তায় বিএনপির যুগ্মমহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেন, এখনো সময় আছে। একতরফা নির্বাচনের তফসিল স্থগিত করুন।
File Photo
কমনওয়েলথ প্রতিনিধি দলের সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন জানান, তাদের প্রধান মিশন দেশে আসার আগে এই প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এসেছিলেন। রাজনৈতিক দলসহ আরো অনেকের সঙ্গে তারা দেখা করবেন। এরই অংশ হিসেবে প্রতিনিধি দলটি ইসিতে এসেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি ভোট হবে।
মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে সোমবার। এবার ২০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১১ শতাধিক মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার মনোনয়নপত্র বাছাই করা হবে।
