২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 04:57 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

মঙ্গলবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের খতিব পাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

উদ্ধার করা ঝুমু আক্তার (১৩) স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির সমাপণী পরিক্ষার্থী ছিল। তার বাবার নাম আবদুস সালাম।

তবে তার মা-বাবা দুইজনই মারা যাওয়ায় সে ভাইদের সঙ্গে থাকত বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নিজ বাড়ি থেকে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে।

তিনি বলেন, মেয়েটির পরিবারের সদস্যরা জানিয়েছে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে পুলিশ যাওয়ার আগে পরিবারের সদস্যরা লাশ নামিয়ে ফেলে।

এ ঘটনায় মেয়েটির বড় ভাই একটি অপমৃত্যু মামলা করেছে বলে জানান ওসি ওয়ালী উল্লাহ।

স্থানীয়দের দাবি, ভাবিদের অত্যাচারে ঝুমুর মৃত্যু হয়েছে। পরে তারা লাশ ঝুলিয়ে রাখে। তারা বিভিন্ন সময় মেয়েটিকে নির্যাতন করতো বলেও অভিযোগ পাওয়া গেছে।

ওসি ওয়ালীউল্লাহ বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।