সিলেটে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
সিলেটে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরের দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম, সিলেট মহানগরের ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের নায়েবে আমীর মকসুদুল করিম ও ৫ নং ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ ১৭জন।
মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার মো.আইয়ুব জানান, কোতয়ালী থানা ১০ জন, জালালাবাদ থানায় দুই জন, দক্ষিণ সুরমায় দুই জন, শাহপরানে দুই জন ও বিমানবন্দর থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানোর একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
