২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু, চালক আটক

রাজধানীর মেরুল বাড্ডায় রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 11:19 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

নিহতরা হলেন, মাহিনুর আক্তার(৩২) ও জামিলা(৯)। তারা মেরুল বাড্ডার ১১ নম্বর রোডের ৪৬ নম্বর বাড়িতে থাকতেন।

বাড্ডা থানার ডিউটি অফিসার গোলাম মোস্তফা জানান, সোমবার সন্ধ্যা ৭টায় মেরুল বাড্ডার এশিয়ান হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় তুরাগ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।

পুলিশ সেখানে উপস্থিত বাসটির চালক মিজান(২৮)-কে আটক করেছে।