২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর

ঝালকাঠী সদরে বিএনপির তিনটি কার্যালয়ে যুবলীগের নেতৃত্বে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রোববার দুপুরে শেখেরহাট ইউনিয়ন ও গুয়াটন বিএনপি অফিস এবং কেওড়া ইউনিয়নে সাংরেংগল বাজার বিএনপি অফিসে ভাংচুর হয়।

কেওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  দুপুর ১২টার দিকে যুবলীগকর্মী স্বপন হোসেন খানের  নেতৃত্বে প্রথমে কেওড়া ইউপির সারেংগল বাজার বিএনপির অফিস ভাংচুর করা হয়।

তারা অফিসের সাইবোর্ড খুলে পাশের খালে ফেলে দেয় এবং অফিসের আশপাশ এলাকার বেশ কয়েকজনকে মারধর করে।

এতে পল্লী চিকিৎসক  বীরেন, স্থানীয় সমীরন ও নিতাই এবং বিএনপিকর্মী লিমন ও রুবেলসহ আরো কয়েকজন  আহত হন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংরেংগল বাজার বিএনপির অফিস ভাংচুরের পর স্বপনের নেতৃত্বে শেখেরহাট ইউনিয়ন বিএনপি অফিস এবং পাশ্ববর্তী গুয়াটন বিএনপি অফিস ভাংচুর করা হয় ।

তারা অনেকগুলো চেয়ার ও টেবিল ভাংচুর করে এবং অফিসে থাকা টেলিভিশন নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

নিন্দা ও ক্ষোভ জানিয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক নূপুর এ ঘটনার বিচার দাবি করেন।

তবে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিল বলেন, স্বপন যুবলীগের  স্থানীয়  কর্মী। কোনো দায়িত্বে নেই।

এ ব্যপারের সদর থানার ওসি শীলামনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টির তদন্তে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।