২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের বিবিএ পরীক্ষা স্থগিত

অবরোধের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সোমবারের (২ ডিসেম্বর) বিবিএ ৩য় বর্ষ ৬ সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সংশোধিত সময়সূচি পরে জানানো হবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর দ্বিতীয় দফায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট টানা ৭২ ঘণ্টার অবরোধ ডাকে, যা শনিবার শুরু হয় এবং চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।