২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বানাতে বিস্ফোরণে যুবক নিহত

ফরিদপুর সদরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 09:38 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

শনিবার অম্বিকাপুর ইউনিয়নের চর আদমপুর গ্রামে এ বিস্ফোরণে নিহত জিল্লুর রহমান (৩৬)  রাজবাড়ীর পাংশা উপজেলার জামাল সরদারের ছেলে।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, সন্ধ্যায় চর আদমপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে জিল্লুরের দুই হাতের কবজি উড়ে যায়।

তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়।

রাত ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

বোমা বিস্ফোরণের স্থান ওই বাড়ি থেকে জিল্লুরকে আটকের সময় সেখানে হাতবোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।