স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
File Photo
তিনি বলেন, “সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটাল ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন রাষ্ট্রপতি।”
নিয়মিত স্বাস্থ্য ও চোখের পরীক্ষার জন্য রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানান প্রেস সচিব।
চিকিৎসা শেষে ৬ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।
রাষ্ট্রপতি হওয়ার পর চিকিৎসার জন্য তৃতীয়বারের মতো সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। এর আগে গত মে মাসে প্রথমাবারের মতো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান আবদুল হামিদ। পরে অগাস্ট মাসেও সিঙ্গাপুর যান তিনি।
স্পিকারের দায়িত্ব পালনের সময়ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতেন আবদুল হামিদ। ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি।
