চকরিয়ায় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ২ মামলা
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের উপর হামলা ও হত্যার অভিযোগে বিএনপির সাড়ে ৬ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, দুই মামলাতে ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাদ পরিচয়ের ছয়জনকে আসামি করা হয়েছে।
সন্ত্রাস দমন আইনে এবং পুলিশের উপর হামলা ও হত্যা অভিযোগে করা দুই মামলাতেই প্রধান আসামি করা হয়েছে চকরিয়া পৌরসভার মেয়র ও পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হায়দারকে।
শুক্রবার চকরিয়ায় বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩০ জন।
