২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মনোনয়ন না পাওয়ায় দুর্গাপুরে হরতাল

আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় নেত্রকোনার দুর্গাপুরে শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে সাংসদ মোস্তাক আহমেদ রুহীর সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 12:25 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার রাত ৯টার দিকে রুহীর সমর্থকরা দুর্গাপুর উপজেলা সদরে  বিক্ষোভ করে। এ সময় অন্তত  অর্ধ শতাধিক দোকানপাটসহ বাসাবাড়িতে হামলা চালায় তারা। একটি বিআরটিসি বাসেও ভাংচুর চালায় বলে পুলিশ জানায়।

ওই বিক্ষোভ থেকে শনিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন জানান, বিক্ষোভকারীরা  ভাংচুর শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।