২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় স্পিডবোট ডুবিতে নিহত ১

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে দুটি স্পিডবোট ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 11:34 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাজিরা থানার ওসি আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মঙ্গলমাঝির ঘাট এবং মাওয়া ঘাট থেকে যাত্রী নিয়ে দুটি স্পিডবোট যাত্রা করে। ফকিরকান্দি এলাকায় পদ্মা নদীতে স্পিডবোট দুটির সংঘর্ষ হলে দুটি বোটই পানিতে তলিয়ে যায়। 

নিহত মাকসুদা বেগম ডামুড্যা উপজেলা পরিষদের কর্মচারী আজাহার উদ্দিনের স্ত্রী।     

নিখোঁজদের মধ্যে মাহে আলম শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক। আর ইকবাল হোসেন ডামুড্যার মালগাও গ্রামের বাসিন্দা।

দুঘর্টনায় আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।