২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার আকবর কারাগারে

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর  খোন্দকারকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 09:37 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর বিকালে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আকতার কাঁকন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সকালে নগর বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে গোলাম আকবর খন্দকার, তার ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ, উত্তর জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক জসীম উদ্দিন, নগর যুবদল নেতা ইয়াছিন চৌধুরী লিটন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোতোয়ালি থানার একটি মামলায় পুলিশ গোলাম আকবর খন্দকারসহ গ্রেপ্তার গ্রেপ্তার ছয়জনের সাথে আরো ১৫ জন যুবদল ছাত্রদল কর্মীসহ মোট ২১ জনকে আদালতে আনা হয়।

আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার নগরীর আলমাস সিনেমা মোড় ও চট্টেশ্বরী মোড়ে সিএনজি চালিত অটো রিক্সা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি ও চকবাজার থানার দুটি মামলায় গোলাম আকবর খন্দকার, আমীর খসরু, মীর নাছির ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাতকে আসামি করা হয়।