২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সংঘর্ষ, ২ এসআই গুলিবিদ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 03:39 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

এরা হলেন- সীতাকুণ্ড থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই মিজানুর রহমান।

বুধবার উপজেলার বটতলের ইয়াকুব নগর এলাকায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা বটতল এলাকায় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

“পুলিশকে লক্ষ্য করে বিএনপি-জামায়াত কর্মীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে,” বলেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

বিএনপি-জামায়াত কর্মীদের ছোড়া গুলিতে এসআই আনোয়ার ও মিজানুর আহত হয় বলে জানান তিনি।

ওই এলাকায় পুলিশ ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও তাদের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ।