২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবরোধের আগুনে ব্যবসায়ী দগ্ধ

চট্টগ্রামে অবরোধকারীদের দেয়া আগুনে অটো রিকশা আরোহী এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 12:38 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মীর সায়েম মাহমুদ জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে বন্দরনগরীর কাজীর দেউরি মোড়ে এ ঘটনা ঘটে।

দগ্ধ আব্দুল আলমকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখ, হাত ও পিঠ ঝলসে গেছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

সহকারী কমিশনার সায়েম মাহমুদ জানান, নগরীর ভিআইপি টাওয়ারে আলম আব্দুলের দোকান রয়েছে। সকালে দোকানে যাওয়ার পথে তাকে বহনকারী অটো রিকশায় আগুন দেয় অবরোধকারীরা।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

মঙ্গলবার অবরোধের প্রথম দিনে সারাদেশে সহিংসতায় পথচারী, এক বিজিবি সদস্যসহ অন্তত আট জনের মৃত্যু হয়।

পুরনো খবর:

বিস্ফোরণ না হওয়ায় রক্ষা এসপি-ম্যাজিস্ট্রেটের
পুরান ঢাকায় বোমায় আহত ৯ পথচারী