লালমনিরহাটে রেলে নাশকতা, ছাত্রদলকর্মী গ্রেফতার
চলতি মাসের মাঝামাঝি সময়ে হরতালের সময় রেল লাইন উপড়ে ফেলার ঘটনায় লালমনিরহাটের কালীগঞ্জ থেকে এক ছাত্রদল কর্মীকে গেপ্তার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের তালুক বানীনগর এলাকা থেকে আহসানুল হাবিব সাকুকে (৩২) গ্রেপ্তার করা হয়
বানিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের ছেলে সাকু উপজেলা ছাত্রদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, গত ১৩ নভেম্বর ১৮ দলের হরতালের সময় তুষভাণ্ডার এলাকায় রেল লাইন উপড়ে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকুকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার তাকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।
