ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৬ জন গ্রেপ্তার
ঝিনাইদহে নাশকতার মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটকদের মধ্যে তিনজন বিএনপি, একজন জামায়াত ও দুইজন শিবিরকর্মী।
হরিণাকুণ্ড থানার ওসি মহিবুল ইসলাম বলেন, যুবদলের সভাপতি শহিদুলের বিরুদ্ধে ভাংচুর ও অগ্নি সংযোগের মামলা আছে। বাকিদের বিরুদ্ধেও নাশকতার অভিযোগে বিভিন্ন মামলা রয়েছে।
