সাতক্ষীরায় এবার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা
যুবলীগ নেতাকে হত্যার সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকেও পিটিয়ে হত্যা করেছে জামায়াত শিবির কর্মীরা।
তসফিল প্রত্যাখান করে ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার দুপুরে উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুকে পিটিয়ে হত্যা করে জামায়াত শিবির কর্মীরা। এর সাড়ে ৫ ঘণ্টার মধ্যে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত রবিউল দেয়াড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
এরপর বিকালে বাজারের একটি দোকানে স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউলকে পেয়ে পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবির কর্মীরা।
পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা লাশ ফেলে পালিয়ে যায় বলে জানান ওসি শাহাদারা।
ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির মোতায়েন রয়েছে।
