রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর শুরু
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব শাহজাহান আলী মণ্ডল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর শুরু হবে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২১টি বিষয়ে ১ হাজার ২৪৫ আসনের বিপরীতে ৭১ হাজার ৭৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন বলেও তিনি জানান।
