স্কুলছাত্রী অ্যাসিড হামলার শিকার
প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক স্কুলছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে তার ‘চাচাতো ভাই’।
রোববার রাতে এ হামলায় আহত হাসিনা খাতুন (১২) বেলকুচির লক্ষ্মীপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে এবং সাতলাঠি গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসিনার স্বজনরা জানান, লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে ও কামারখন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ডলার (১৬) তার চাচাতো বোনকে কয়েকদিন আগে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়।
এতে হাসিনার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ এসিডে ঝলসে যায়।
হাসিনার চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, বিষয়টি তিনি জেনেছেন। থানায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
