২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সাভার পৌর এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার ভোররাতে ডগরমোরা মহল্লায় ছয়তলা ভবনের নিচতলায় ইতালি প্রবাসী আব্দুর রহমানের ফ্লাটে এ ডাকাতি হয়। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

ডাকাতদের হামলায় ওই পরিবারের পাঁচ জন আহত হয়েছেন।

গৃহকর্তা আব্দুর রহমান বলেন, ভোর পৌনে ৪টার দিকে ৯/১০ জন মুখোশ পরা ডাকাত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বেলকনির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।

বাসার সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ আড়াই লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণের গহনা, ৫টি মোবাইল ফোন সেট ও মূল্যবান মালামালসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।

এতে বাধা দেয়ায় তাদের হামলায় আব্দুর রহমানসহ, স্ত্রী সুফিয়া বেগম, বড় মেয়ে তিথী, ছোট মেয়ে রিতা ও বড় মেয়ে জামাই জুয়েল রক্তাক্ত জখম হন।

তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।