২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘায় পাঁচশ’ গাঁজা গাছ জব্দ

রাজশাহীর বাঘা উপজেলায় কয়েকটি গ্রাম থেকে চাষ করা অন্তত পাঁচশ’ গাঁজা গাছ জব্দ করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গড়গড়ি ইউনিয়নের পলাশী ফতেপুর, চাঁদপুর, চকরাজাপুর ও লক্ষ্মীনগর গ্রামে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৫ এর মিডিয়া উইং কর্মকর্তা শাম্মি আক্তার বলেন, গাঁজা গ্রাম বলে পরিচিত এ চারটি গ্রামে অভিযান চালিয়ে তাজা গাছগুলো আটক করা হয়।

একেকটি গাছের ওজন ১৫ থেকে ৪০ কেজির মতো। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হবে।

দীর্ঘদিন যাবৎ ওই গ্রামগুলোতে গাঁজা চাষ করা হয়ে আসছে বলে তিনি জানান।