নারায়ণগঞ্জ ক্লাবে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের রান্নাঘরে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ দুঘর্টনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ফায়ারম্যান মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রান্নায় ব্যবহার করা একটি জলন্ত কাঠ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ক্লাবের পাচকরা।
তারা বলেন, গ্যাস সংঙ্কটের কারণে কাঠ দিয়ে রান্না চলছিল। এ সময় আগুনের কয়েকটি ফুলকি ফ্যানের বাতাসে ক্লাবের চিমনির (ধোয়া নির্গমনের পাইপ) ভেতরে ঢুকে আগুনের সূত্রপাত হয়।
এতে প্রচুর ধোয়ার সৃষ্টি হলে ক্লাব মার্কেটের দোকান গুলোতে আতঙ্ক দেখা দেয়।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহসভাপতি ইকবাল হাবিব জানান, ক্লাবে অগ্নি নির্বাপণের ব্যবস্থা থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
