২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলায় চোর ধরার ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া ওই নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার রাতে নিজ লাঠিমারা গ্রামে এ দুর্ঘটনায় মুক্তা আক্তারের (২৫) মৃত্যু হয়।

মুক্তার স্বামী আহত হাবিবুর রহমান হাওলাদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হক জানান, নিজ লাঠিমারা গ্রামের আবদুল করিম হাওলাদার বৃহস্পতিবার বিকালে মাছ চোর ধরার জন্য তার বাড়ির পুকুরে বৈদ্যুতিক ফাঁদ পানে।

সন্ধ্যার পর প্রতিবেশী মুক্তা আক্তার তাদের বাড়ি যান রান্নার চুলা মেরামত করতে। চুলা মেরামত শেষে হাত-পা পরিষ্কার করতে পুকুরে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, সন্ধ্যার পর মুক্তাকে খুঁজতে গিয়ে তার স্বামী করিম পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করতে নামেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি সাধারণ (জিডি) ডায়েরি করা হয়েছে।