২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার থুকড়া গ্রামের লিটু সরদার ওরফে লিটুর বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

লিটু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬ এ দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, লিটুর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও আনুমানিক তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযান টের পেয়ে পালিয়ে গেছে লিটু।

লিটুর বিরুদ্ধে হত্যা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।