চট্টগ্রামে হাতবোমার বিস্ফোরণ
চট্টগ্রাম নগরীর চকবাজার জিইসি মোড়ে রাতে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ৯টার দিকে পেনিনসুলা হোটেলের সামনে বোমাটির বিস্ফোরণ ঘটান হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে এতে কেউ হতাহত হয়নি।
চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর সাইকেল যোগে এসে দুর্বৃত্তরা সড়কের ওপর একটি হাতবোমা ফাটিয়ে চলে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
