২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ২২ ও ২৫ নভেম্বরের ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২২ ও ২৫ নভেম্বরের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 08:20 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার দুপুরে এক সভা শেষে ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২২ নভেম্বরের পরীক্ষা ২৯ নভেম্বর এবং ২৫ নভেম্বরের পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এইচ ইউনিটের জীব বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময়সূচি অনুসারে তা ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

২২ নভেম্বর বিকাল আড়াইটায় পূর্ব নির্ধারিত জি ইউনিটের ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগের পরীক্ষা ২৯ নভেম্বর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় নির্ধারিত থাকা বি-২, ৪, ৫ ও ৬ ইউনিটের পরীক্ষা নতুন সময়সূচি অনুসারে ৩০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

বি ইউনিটের কলা ও মানব বিদ্যা অনুষদের অধীন বি-২ ইউনিটে আরবি ও ইসলামিক স্টাডিজ, বি-৪ এ পালি, বি-৫ এ নাট্যকলা এবং বি-৬ এ সংস্কৃত বিষয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৪ নভেম্বর ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে একবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। সে সময় হরতাল ও অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে মোট দুই দিনের পরীক্ষার সময় বদল করা হয়।