শেরপুরে ট্রাক উল্টে শ্রমিক নিহত
শেরপুর সদর উপজেলায় বালুভর্তি একটি ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ দুই জন।
নিহত খোরশেদ আলম (৪০) সদর উপজেলার বয়ড়াপরানপুর গ্রামের আফছর আলীর ছেলে।
সদর থানার এসআই আমিনুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বাটারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত চালক জামান ও শ্রমিক সোবাহান শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
