২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনদুপুরে পুরান ঢাকায় সোনার দোকান লুট

রাজধানীর পুরান ঢাকার বোমা ফাটিয়ে এক স্বর্ণের দোকানে টাকা ও গহনা লুট করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 11:45 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার বিকাল ৩টার দিকে বাবুবাজার পুলিশ ফাঁড়ির কাছে হরিপ্রসন্ন নিত্ত রোড এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন/চারজন দুর্বৃত্ত ওই দোকানে ঢুকে অস্ত্রের মুখে মালিক ও কর্মীদের জিম্মি করে ২০ হাজার এবং কয়েক ভরি সোনা নিয়ে যায়।

যাওয়ার সময় দুর্বৃত্তরা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান তিনি।

হাজী মার্কেটের নিজ তলায় অবস্থিত ‘মন্দিরা বুনিয়ন স্টোরের’ মালিক শ্যাম ঘোষ বলেন, তার দোকান থেকে ২০ হাজার টাকার পাশাপাশি ৭০ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে।