২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাসেও সন্ধান মেলেনি নওগাঁর রাসেলের

একমাসের অধিক সময় পরও খোঁজ মেলেনি নওগাঁর তরুণ নির্মাণ শ্রমিক রাসেলের (১৬)।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রাসেল নওগাঁর সদর উপজেলার চকউজির গ্রামের দিনমজুর জবেদ আলীর ছেলে। তিনি ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

গত ১০ অক্টোবর কর্মস্থল থেকে নির্মাণ শ্রমিক রাসেল নিখোঁজ হন বলে তার স্বজনরা জানিয়েছেন।

জবেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাসেল ঢাকায় নির্মাণ শ্রমিক  হিসেবে কাজ করে। কুরবানির ঈদ উপলক্ষে বাড়ি আসার কথা ছিল। ওইদিন সন্ধ্যায় কে বা কারা তাকে কর্মস্থল থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরে কর্মস্থলে গিয়ে তার মোবাইল ফোনসহ অন্যান্য জিনিষপত্র পাওয়া গেলেও তার কোনো খোঁজ কেউ দিতে পারেনি।

নিখোঁজের পেছনে কোনো কারণ আছে কি না জানতে চাইলে জবেদ আলী বলেন, তার জানা নেই। তবে ঢাকার একটি মেয়ের সঙ্গে রাসেলের সর্ম্পক নিয়ে ওই এলাকার এক যুবকের সঙ্গে দ্বন্দ ছিল বলে শুনেছেন।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে গত ৫ নভেম্বর নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৯৩) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।