বরগুনায় পুলিশ ফাঁড়ি লুট: ৭ জন দণ্ডিত
বরগুনার কাকচিড়া পুলিশ ফাঁড়ি লুটের দায়ে সাতজনকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- আলমগীর হোসেন, শহিদুল ইসলাম স্বপন, খলিলুর রহমান ওরফে জাকির হোসেন সরদার, শাহাদাৎ হোসেন ফারুক, আবুল কাসেম, বেলাল হোসেন সরদার ও আবদুস সালাম বিল্কু। এরা সবাই কাকচিড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ২০০২ সালে কাকচিড়া ফাঁড়ির দুই পুলিশকে আহত করে দুইটি রাইফেল ও ১০ রাউন্ড কার্তুজ লুট করার অভিযোগে মামলাটি করা হয়।
