২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের রায়ের আগে বগুড়ায় বাস-ট্রাকে আগুন

বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার রায় ঘোষণার কিছুক্ষণ আগে বগুড়ায় বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

এতে পাঁচ জন আহত হয়েছে। গুরতর আহত বাস সুপারভাইজার মশিউরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন এ মামলার রায় ঘোষণা করেন। এতে তারেককে খালাস ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।

টি আর পরিবহনের চালক হীরা বলেন, “ঢাকা থেকে বগুড়া আসার পথে বগুড়া পুলিশ লাইনের সামনে  হঠাৎ দুর্বৃত্তরা তার বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এতে দ্রুত বাস থেকে নামার সময় তিনি, সুপারভাইজার মশিউর রহমান এবং তিন যাত্রী আহত হন।

একই সময় শহরের দোয়েল পোট্রোলিয়ামের সামনে একটি ট্রাকেও আগুন দেয় আরেকদল দুর্বৃত্ত। এ সময় সেখানে তারা কয়েকটি বাসেও ভাংচুর চালায়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, দুর্বৃত্তরা ভাংচুর ও অগ্নিসংযোগ করার সময় পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।