২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিশু খুন

বরিশালের গৌরনদীতে এক শিশুকে গলাকেটে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, রোববার উপজেলার বাটাজোর ইউপির দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামে নিহত তানিয়া আক্তার (৯) ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। মে দক্ষিণ-পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় আহত তানিয়ার বড় বোন হাসি আক্তার (১৮), ছোট বোন মারিয়া (৬মাস) ও প্রতিবেশী আব্দুল হকের ছেলে মনিরকে (৮) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ নয়ন বালাকে (২২) আটক করেছে। সে ওই এলাকার অমল বালার ছেলে। নয়ন মাদকাসক্ত বলে ওসি জানান।

ওসি আবুল কালাম বলেন, নয়ন ধারালো অস্ত্র নিয়ে আকস্মিকভাবে তানিয়ার উপর হামলা চালায় এবং তার গলাকেটে হত্যা করে।

“এ সময় তানিয়ার বড় বোন হাসি ও প্রতিবেশী মনির ছুটে এলে তাদেরও কুপিয়ে জখম করে। হাসির কোলে থাকা ছোট বোন মারিয়াও আহত হয়।”

পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।