বগুড়ায় সেতু থেকে ট্রাক খাদে
বগুড়ার ধুনটে সেতু থেকে একটি ট্রাক খাদে পড়ে গেছে।
শনিবার সকালে বগুড়া-সিরাজগঞ্জ বাইপাস মহাসড়কের মাঠপাড়ায় এ দুর্ঘটনায় ট্রাকটির চালক সামান্য আহত হয়েছেন।
আহত ট্রাক চালক হাসিবুল হক (৩২) পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার ভজনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, পাথরবোঝাই ট্রাকটি সেতুতে ওঠার পর এর মূল কাঠামো দেবে যায়। এরপর সেতুর রেলিং ভেঙে সেটি খাদের পানিতে পড়ে যায়।
এ ঘটনার পর তিনি ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করেছেন বলে ইউএনও জানান।
