২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত নেতাসহ আটক ৩

বরিশালে জামায়াতের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার নগরী এবং মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে আটকরা হলেন- বরিশাল পূর্ব জেলা জামায়াতের আমির আব্দুল জব্বার (৪৫), মেহেন্দিগঞ্জ পৌর আমির মো. ওয়ালিউল্লাহ (৪০) ও শিবিরকর্মী আবুল হোসেন (২০)।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মতিয়ার রহমান জানান, নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হল এলাকা থেকে জামায়াত নেতা আব্দুল জব্বার ও শিবিরকর্মী আবুল হোসেনকে আটক করা হয়।

হরতালে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলার আসামি তারা।

মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে উপজেলার বদরপুর গ্রাম থেকে মেহেন্দিগঞ্জ পৌর আমির মো. ওয়ালিউল্লাহকে আটক করা হয়েছে।