শরীয়তপুরে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই
শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বাজারের এক ব্যবসায়ীকে গুলি করে মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে দোকান বন্ধ করে আঙ্গারিয়া বাজারের অদূরে বাড়ি ফেরার পথে গোপাল চন্দ্র সাহার (৩৫) উপর এ হামলা হয়।
তকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা পাঠানো হয় বলে স্বজনরা জানান।
গোপালের ছোট ভাই কাজল চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার দাদা বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছার পর ৪/৫ জন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী তাকে ডান পায়ে গুলি করে।
এ সময় তারা তার কাছে টাকা-পয়সা না পেয়ে মোবাইল ফোন সেট নিয়ে যায়।
তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন বলে তিনি জানান।
শরীয়তপুর সদর থানার ওসি মো. আবুল কাশেম বলেন, গোপাল সাহাকে গুলি করার পর পুলিশ সন্ত্রাসীদের খুঁজে বের করতে তৎপর রয়েছে।
গোপাল সাহার পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা করা হয়নি বলে ওসি জনান।
