চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৮ কর্মী আটক
হরতালে নাশকতা চালানোর অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে এদের আটক করা হয়েছে, বলেন ওসি।
গ্রেপ্তার আট শিবিরকর্মী হলেন- আবুল কালাম আজাদ (৪০), জসিম উদ্দিন (৪৫), মাইনুল ইসলাম, পারভেজ মিয়া (২৭), সোহাগ মিয়া (২১), আলতাফ হোসেন (২৬), সোহরাব হোসেন (২০) ও আনোয়ার হোসেন (২০)।
