২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ ঘণ্টা পর বুড়িমারী-লালমনিরহাট রেলরুট চালু

হরতালে রেল লাইন উপড়ে ফেলায়  প্রায় ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর বুড়িমারী-লালমনিরহাট রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট প্রতিনিধি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 09:00 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মেরামতের কাজ শেষ হলে বৃস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রুটটি চালু হয় বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান।

গত মঙ্গলবার গভীর রাতে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটের তুষভাণ্ডার এলাকায় ১২৬ ফুট লাইন উপড়ে ফেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি উল্টে যায়।

এরপর এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ বাদি হয়ে মামলা করেন।

এ মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান।