২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুর্ঘটনায় নিহত ১

বরিশালের উজিরপুর উপজেলায় নসিমনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার দুপুরে সানুহারে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত সুমন বেপারী (২৫) উপজেলার বড়াকোঠা গ্রামের জহিরুল বেপারীর ছেলে।

উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, সুমন বেপারী মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন।

পথে বিপরীতমুখী রডবোঝাই একটি নসিমনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়।