২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবননগরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মোটরসাইকেল ও পাওয়ারট্রলি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বেনীপুর বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ আলী (৩০) উপজেলার বেনীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জীবননগর থানার ওসি আব্দুর রকিব খান জানান, বেলা ১২ টার দিকে সবুজ আলী মোটরসাইকেলে করে জীবননগর যাচ্ছিলেন। পথে বেনীপুর বিজিবি ক্যাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি পাওয়ারট্রলির সঙ্গে সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।

আহত সবুজকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।