২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের সঙ্গে যোগাযোগ আছে: জাবেদ আলী

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, সংসদ নির্বাচনে অংশ নিতে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গেও ‘ব্যক্তিগত’ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 01:49 AM

Updated : 23 Aug 2022, 07:16 PM

এ যোগাযোগ অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, “দলটির কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।”

সরকার পদ্ধতি নিয়ে আন্দোলনকারী বিরোধী দল নির্বাচনে অংশ না নেয়ার হুমকিও দিয়েছে।

এ অবস্থায় এ নির্বাচন কমিশনার জাবেদ বলেন, “আমরা সকলকে নির্বাচনে আনার চেষ্টা করব। সকলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, এটাই আমরা আশা করি।

“দলগুলোকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। আমাদের কাছ থেকে সকলেই সমান ট্রিটমেন্ট পাবে।”

সব দলের অংশগ্রহণ নিশ্চিতে ‘শেষ মুহূর্ত’ পর্যন্ত অপেক্ষার কথা জানান এই নির্বাচন কমিশনার।

“রেসপন্স সব সময় পজিটিভ। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমরা, যাবে সব দল অংশ নিতে পারে।”

৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখেই দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।