ঝিনাইদহে দশ কেজি গাঁজা উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবির একটি টহল দল এ গাঁজা উদ্ধার করে।
যশোর বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে গাঁজার চালান নিয়ে বাংলাদেশে ঢুকছিল মাদক চোরাচালানিরা।
বিজিবির পলিয়ানপুর বিওপির টহল দল তাদের ধাওয়া করলে চালান ফেলে পাচারকারীরা ভারতে পালিয়ে যায়।
