২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে উত্তরায় বাসে অগ্নিসংযোগ

বিরোধী দলের হরতালের মধ্যে উত্তরার আব্দুল্লাহপুরে তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মো. আলী।

হরতালে গাড়ি পোড়ানোর সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে বোমাবাজিও হয়েছে।

সন্ধ্যায় রাজধানীর মধ্যবাড্ডা লিংকরোডে অন্তত সাতটি, মহাখালীতে পাঁচটি, পল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে দুটি, শাহজাহানপুরের আমতলায় তিনটি এবং কলাবাগান সেন্ট্রাল রোডে আরো দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।